স্থানীয় সংবাদ

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালন

প্রবাহ ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
পাইকগাছা
পাইকগাছায় পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি মোঃ সবজেল হোসেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক বিএনপি নেতা আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, এসএম এনামুল হক, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, মিলিজিয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।
এদিকে দিবসটি উপলক্ষে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শুক্রবার বিকেলে দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,সাবেক পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল। বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, মিজান জোয়াদ্দার, আসাদুজ্জামান খোকন,আসাদুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু, মাষ্টার বাবর আলী গোলদার, মিজানুর রহমান, মোস্তাকিম গাজী, মেছের আলী সানা, আবুল কাসেম জোয়ার্দার, এস এম মোহর আলী, বি এম আকিজ উদ্দিন, হুরাইরা বাদশা, শহিদুর রহমান, শামসুজ্জামান জামান, মাওলানা আবুল কালাম আজাদ, ওবায়দুল্লাহ সরদার, মন্টু সরদার, শাহিন মোড়ল রুলামিন মামুন, রানা, সরদার, বেলায়েত মোড়ল, মিলন, মনিরুল ইসলাম, সেলিম গাজী ও মোস্তাকিম গাজী।
ফুলতলা
রাত ১২টা ১মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। ফুলতলা উপজেলা পরিষদের শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ প্রশাসনসহ উপজেলার সকল দপ্তর। অপরদিকে, বাজারের শহীদ আসাদ-রফি গ্রন্থাগারের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আসাদ-রফি গ্রন্থাগার, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, বাজার বণিক কল্যাণ সোসাইটি, ফুলতলা প্রেস ক্লাব, সরকারি ফুলতলা মহিলা কলেজ, ফুলতলা এম এম কলেজ, মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, পূজা উদযাপণ পরিষদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও ফুলতলার শহীদ আসাদ রফি গ্রন্থাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং কলেজের শিক্ষার্থীদের বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবৃত্তিকার কাজী বাবুল’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, ডাঃ সরোজ কুমার সুর, ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু, মানিক কুন্ডু, শাহিন মোড়ল প্রমুখ।
দাকোপ
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে চালনা লেকের পাড় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা পুলিশ, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দল, স্কুল ও কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফার হোসেন, উপজেলা যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান, কাজী এমাদাদুল হক মিলন, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসিম কুমার থান্দারসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
তেরখাদা
দিবসটি উপলক্ষে তেরখাদা উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) আখি শেখের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, বিভিন্ন সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ১১টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, তেরখাদা উপজেলা জামায়াতের আমীর শেখ হাফিজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে তেরখাদা উপজেলা জামায়াতের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাইজ স্কুল গেটে একটি সংক্ষিপ্ত পথসভা করেন।
বাগেরহাট
শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন ও প্রভাত ফেরীর মধ্য দিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরুতেই পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এর পর পর্যায়ক্রমে জেলা বিএনপি জেলা যুবদল, সিপিবি যুবইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, বাগেরহাট প্রেসক্লাব, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইসস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহ।
ভেড়ামারা
দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ভেড়ামারার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। ভেড়ামারা প্রি-ক্যাডেট বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন। সভাপতিত্ব করেন ভেড়ামারা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিভিন্ন প্রতিণ্ঠানে যথাযথ ভাবে পালিত হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button