ব্যরিস্টার ফারাহ খানের নেতৃত্বে জাসদের ঐক্যের ডাক

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশের স্বাধীনতার রুপকার, নিউক্লিয়াসের প্রধান ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের (দাদা ভাই) ভাতিজী ব্যরিস্টার ফারাহ খানের ডাকে জাসদের নেতা কর্মীদের সমন্ময়ে এক মতবিনিময় সভা শনিবার সকাল ১১ টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে অনুস্ঠিত হয়। প্রবীন জাসদ নেতা এম,এ আউয়াল সভায় সভাপতিত্ব করেন। সভায় মতবিনিমর সভার প্রধান উদ্যোগতা ব্যরিস্টার ফারাহ খান তার বক্তৃতায় বলেন, এখন সময় এসেছে সারাদেশে ভিভক্ত জাসদের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র, সাম্প্রদায়িকতা রক্ষায় জাসদের ঐক্যের কোন বিকল্প নেই। তিনি বলেন, বর্তমানে খন্ড খন্ডে বিভক্ত এক সময়ের শক্তিশালী জাসদকে দূর্বল ও অন্যের উপর নির্ভরশীল করে তুলেছে। এখান থেকে বেরিয়ে আাসতে হবে। জাসদদের হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, সারাদেশে জাসদের হাজার হাজার কর্মীরা জেএসডি, জাসদ (ইনু), বাংলাদেশ জাসদের ব্যানারে রাজনীতি করছে। কিন্তু তৃনমূলসহ নিস্ক্রিীয়রা এটা দেখতে চায়না। তারা ৭২’সালে প্রতিস্ঠিত আগের মত এটি শক্তিশালী দল গঠনে আগ্রহী। তারই অংশ হিসাবে খুলনা বিভাগে আজ মতবিনিময় সভা হল। একে একে দেশের সকল বিভাগে এ ধরনের মতবিনিময় সভা হবে। ইতমধ্যে সারাদেশ থেকে সাড়া পাওয়া যাচ্ছে। অচিরেই জাসদের সকল নেতাকমীদের একটি জাগরণ সৃস্টি হবে। যা আবারও জাসদ দেশে একটি শক্তিশারী দল হিসাবে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ১৪ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ জাসদের নতুন জন্ম হবে। সভায় ঐক্য জাসদের গঠনের পক্ষে জাসদ নেতা আ,ফ,মমহসীন, এ,টি,এমমহব্বত আলী, গোলাম মোর্তজা, রফিকুল হক খোকন, আশেক ই এলাহী, ফকির শওকত, দিদারুল আলম, স,ম রেজাউল, ইদ্রিস আলী, আব্দুল্লাহ বিশ্বাস, এম, নিজাম উদ্দিন, মোস্তাকুজ্জামান, মো: হাসান, মিরাজ হোসেন, ইমরান হোসেন, আরেফিন সুজন, এ্যাড মেহেদী ইনসান, রিয়াদ আরেফিন সুজন জোরাল বক্তৃতা করেন। এছাড়াও ইউসুফ আলী ভুইয়া, সাংবাদিক আবু হাসান, আবু কাজী, মুনসুর আহমেদ, এম এ সবুর, আব্দুর রাজ্জাক, মন্টুসহ খুলনা বিভাগ থেকে প্রায় শতাধিক জাসদের কর্মীরা এ সভায় যোগ দেন।



