স্থানীয় সংবাদ

সম্মেলনের প্রস্তুতি নিয়ে ২১ উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত

খুলনা মহানগর বিএনপির সম্মেলন ২০২৫

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সম্মেলন ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা মহানগর বিএনপিতে ব্যাপক প্রস্তুতি। উজ্জীবিত হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। প্রতিদিনই হচ্ছে প্রচার মিছিল। মঞ্চনির্মাণ, সাজসজ্জায় প্রস্তুতি নিচ্ছেন নেতারা। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সম্মেলন ও কাউন্সিলের স্থান পরিদর্শন করেন নেতৃবৃন্দ। তারা মঞ্চ নির্মাণের অগ্রগতিসহ সার্বিক বিষয় খোঁজ খবর নেন। এছাড়া সম্মেলন সফল করতে গঠিত ২১টি উপ কমিটির কর্মকান্ডের অগ্রগতি নিয়ে সন্ধ্যায় নগরীর ওয়েস্টার্ন ইন হোটেললে বসেছিলেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ, থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও উপ কমিটির আহবায়কবৃন্দ। এসময় প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল বলেন, ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির ‘স্মরণকালের সেরা’ সম্মেলন হবে। কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথি নিয়ে প্রায় ১০ হাজার নেতাকর্মীর মিলন মেলা হবে সম্মেলনস্থলে। খুলনা মহানগরী ছাড়াও বিভাগের ১০ জেলার শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে প্রথম পর্বে সম্মেলন শুরু হবে। তারপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আতিথিবৃন্দের আসন গ্রহন, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন, উদ্বোধনী বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান বক্তার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও প্রথম অধিবেশনে সভাপতির সমাপনি বক্তব্যে মধ্যে দিয়ে প্রখম অধিবেশন শেষ হবে। বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এদিকে কাউন্সিল চলবে এবং সার্কিটহাউজের সম্মেলনস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button