স্থানীয় সংবাদ
কেইউজে এর আলোচনা সভা অনুষ্টিত

খবর বিজ্ঞপ্তি ঃ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেবব্রত রায় সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, আল মাহমুদ প্রিন্স, ইমাম হোসেন সুমন, তুফান গাইন, মো: সোহেল প্রমুখ।



