অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা ঃ

অমর একুশে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের পূর্ণ হলো ৭৩ বছর। সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় খুলনা হাদিস পার্কের শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ‘অনলাইন প্রেসক্লাব’ এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ২১শে ফেব্রুয়ারী (শুক্রবার) ‘অনলাইন প্রেসক্লাব’ এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহবাজ জামানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ বেদীতে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক, মো. নজরুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন, স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন,মামুন রেজা, তানভীর আহমেদ তপন, সোনিয়া তালুকদার, গোলাম কিবরিয়া তুহিন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. লিটু, শেখ রাজা, ইরানি পারভিন, জোবায়ের ইসলাম অলি, ইমরুল ইসলাম ইমন,রফিকুল ইসলাম রাজু,আক্তার হোসেন বাবলু,মতিউর রহমান রাজু, মেজবাউদ্দিন জাভেদ, সেলিম রেজা রাকিব সহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।প্রভাতফেরী ও শ্রদ্ধা নিবেদন পরবর্তিতে ‘অনলাইন প্রেসক্লাব’ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উল্লেখ্য যে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে এ দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশী বাঙালিদের জন্য এই দিবসটি হচ্ছে শোক ও বেদনার। অন্যদিকে, মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।



