স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় মালবাহী লঞ্চডুবি – “উদ্ধার হয়নি অধিকাংশ পণ্য”

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বড়বাজার ডাব ঘাট থেকে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দেওয়া মালবাহী জাহাজ ডুবিতে নদীর গর্ভে হারিয়ে যায় তেল, মসলাসহ মুদি মালামাল। গত ১০ ফেব্রুয়ারীতে খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন হালিয়া গ্রাম সংলগ্ন ল্যাংটাখালি স্লুইচগেটের পাশে এ ঘটনা ঘটে। মালবাহী এ লঞ্চে ডিজেল ২০৬ ব্যারেল, পেট্রোল ১০ ব্যারেল , অকটেন ৪ ব্যারেল, সয়াবিন তেল ৯ ব্যারেল ,সরিষার তেল ৪০ টিন, ছোলার ডাল ৬০০ বস্তা, চাল ৪০০ বস্তা , খেজুর ৪০০ কার্টুন, ইসুবগুলের ভুসি ২০ বস্তা , আটা ও ময়দা আনুমানিক ৩০০ বস্তা , পেয়াজ, আলু, রসুন ও মসলাসহ বিভিন্ন মুদি পণ্য ছিল। এসকল মালামাল মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে চরম লোকসানের সম্মুখীন হয়েছে লঞ্চ মালিক , পন্য ক্রেতা ও বিক্রেতাগন। জানা যায়, ডিজেল ও পেট্রোল মিলিয়ে ৩৮ ব্যারেল, সয়াবিন তেল ৫ ব্যারেল পাওয়া গেছে । ভুষি সহ কিছু পন্য পাওয়া গেলেও তা নষ্ট হয়ে গেছে বলে জানায় লঞ্চটির মালিক মোঃ স্বপন গাজী।
তিনি বলেন , তেল ও মুদিমাল নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে রাত ২ টা ৩০ মিনিটে রওনা দেয় লঞ্চটি। বটিয়াঘাটা অতিক্রম করার সময় মালামাল সহ লঞ্চটি তলিয়ে যায়। পরবর্তিতে নৌ পুলিশের সহযোগিতায় অল্পসংখ্যক মালামাল উদ্ধার করে দাকোপ থানায় রাখা হয়। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে বলে জানান তিনি।
তবে বটিয়াঘাটা থানাসূত্রে জানা যায়, এ বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে নৌ পুলিশ কে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button