স্থানীয় সংবাদ

এবার দৌলতপুরে যুবককে রক্তাক্ত জখম

# পরিবারের দাবি : হত্যার উদ্দেশে সন্ত্রাসী মামুন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে #
# মামলার প্রস্তুতি চলমান, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বের দুটি মামলা রয়েছে, গ্রেফতারে জোরালো দাবি #

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুরস্থ দেয়ানা উত্তরপাড়া ঋষিপাড়া মোড় সংলগ্ন এলাকায় স্যানেটারি কাজের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাজিম শেখ (২২) নামের এক যুবককে রক্তাক্ত জখমের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারাতœক রক্তাক্ত জখমের শিকার ওই যুবক দেয়ানা পূর্বপাড়া বাউন্ডারী রোড (মুকুল ভান্ডার) এলাকার বাসিন্দা মো. ইসমাইল শেখ ছোট পুত্র। মুমূর্ষ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় ভিকটিমকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিমের পিতা ওই ঘটনায় একই এলাকা বাসিন্দা মো. খয়বার শেখের পুত্র মামুন শেখ (৩০)’র বিরুদ্ধে প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, পাশাপাশি মামলার প্রস্তুতিও চলমান বলে জানা গেছে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী মামুনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হামলার শিকার তাজিমের পরিবার। অভিযুক্ত মামুনের বিরুদ্ধে ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া তার বিরুদ্ধে ইতোপূর্বে দৌলতপুর থানায় ২টি মারামারি সংক্রান্ত মামলা রয়েছে। ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, নিরীহ প্রকৃতির একটা সাধারন ছেলে। এলাকায় কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। সে এইচএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে জীবিকা নির্বাহের জন্য রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করছে। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ) আড়ংঘাটা থানাধীন এলাকায় স্যানেটারী কাজের সাইডে তাজিম ও মামুনের মধ্যে তর্ক-বির্তক হয়। পরিবর্তীতে কাজের সাইডের সংশ্লিষ্টরা দু’জনের মধ্যে আপোষ করে দেয়। কিন্তু ওই পূর্ব বিরোধের জের ধরে মামুন গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে দেয়ানা উত্তরপাড়া (ঋষিপাড়া মোড়স্থ) এলাকায় তাজিমকে হত্যার উদ্দেশে পেছন থেকে হাতুড়ী দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী আঘাত করে। ওই আঘাতে তাজিম মারাতœক রক্তাক্ত জখমের শিকার হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তার পরিবারের সদস্যদেরকে খবর দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। একই সাথে অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছেন ভিকটিমের পরিবার। ওই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির গ্রহনের জোরালে দাবি পুলিশ প্রশাসনের নিকট।
ভিকটিমের বড় বোন রাবেয়া জানান, আমার ভাইয়ের সাথে মামুনের কাজের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আমার ভাই গতকাল কাজে যায়, ওই পূর্বের জের ধরে মামুন আমার নিরীহ ভাইটিকে পেছন থেকে হাতুড়ী দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। সন্ত্রাসী মামুন আমার ছোট ভাইটিকে এতো মর্মান্তিক ভাবে মেরেছে যে তার মাথা ভেঙে ভেতরে ঢুকে গেছে। ভাইকে হাসপাতালে ভর্তি করিয়েছি। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমার ভাইয়ের উপর যারা আঘাত করেছে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করুন, যেন এমন অপরাধ করার আগে কেউ ১০ বার ভাবে।
এ ব্যাপারে ভিকটিম তাজিমের বৃদ্ধা পিতা মো. ইসমাইল শেখ জানান, গত বৃহস্পতিবার আড়ংঘাটা এলাকায় স্যানেটারী কাজের সাইডে তাজিম ও মামুনের মধ্যে তর্ক-বির্তক হয়। পরিবর্তীতে কাজের সাইডের ম্যানেজার দু’জনের ঝামেলা মিটিয়ে দেয়। কিন্তু ওই পূর্ব বিরোধের জের ধরে মামুন গতকাল শনিবার সকালে আমার ছেলেকে হত্যার উদ্দেশে হাতুড়ী দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী মারে। ওই আঘাতে আমার ছেলে মারাত্বক জখমের শিকার হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে আমার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান জানান, ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করি। ভিকটিমের পরিবারের সাথে কথা বলি। আলামত জব্দ করি। ভিকটিমের পরিবারের পক্ষ হতে প্রাথমিক ভাবে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, ঘটনাটি শুনেছি। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button