খুলনায় রাখাল রাহা এবং হাসান গালিবকে গ্রেফতার ও ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবি

স্টাফ রিপোর্টার : আল্লাহ ও নবী সা.কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে গ্রেফতার এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার পর নগরীর শিববাড়ি মোড়ে তাওহীদি ছাত্র জনতা খুলনার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তাওহীদি ছাত্র জনতা খুলনার পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, হানজালাহ বিন মুস্তাকিম, আরিফুজ্জামান নয়ন, কামরুল হাসান প্রমুখ।
বক্তাগণ বলেন, আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার ঠাই এই বাংলায় হবে না। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে রাখাল রাহা এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবি জানাই। আমরা প্রশাসন হতে র’ এজেন্ট চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানায়। আমরা বলতে চাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে নিয়ে যারা কটুক্তি করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। আর প্রশাসন যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা এর ব্যবস্থা নিতে বাধ্য হব।
বিক্ষোভ মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু করে আপার যশোর রোড হয়ে নিউমার্কেট প্রদক্ষিণ করে পুনরায় শিব বাড়ি মোড়ে এসে শেষ হয়।



