স্থানীয় সংবাদ
নগরীতে ১০ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ২২ ফেব্রুয়ারি রাতে পিকচার প্যালেস মোড়ে বিশেষ অভিযনি পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, দারোগারভিটার বাসিন্দা মৃত: আব্দুস সালামের ছেলে আল আমিন (৩০), মোড়েলগঞ্জ পাতা বাড়িয়া কালিকাবাড়ী বাজারের বাসিন্দা মোসলেম হাওলাদারের ছেলে আল মামুন ওরফে আজগর (২৫), পূর্ব বিল পাবলা রাজবাঁধের শাহিন তালুকদারের ছেলে হাবিব তালুকদার (২২) এবং ফকিরহাট পিলজংগার বাসিন্দা মনরঞ্জন বাড়ৈই-এর ছেলে নিতাই বাড়ৈই (২৫)। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক ও ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



