প্রতিবন্ধীর রাস্তা সরু করে বাড়ি করছে প্রতিবেশী

স্টাফ রিপোর্টার ঃ খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট পুরাতন বিআইটি রোডে কে ডি এর প্লান না মেনে বাড়ী তৈরির অভিযোগ উঠেছে মৃত শহিদুল ইসলাম ছেলে রফিকুল ইসলাম ও মাঝারুল ইসলাম এর বিরুদ্ধে। ভুক্তভোগী ও অভিযুক্তরা পাশাপাশি বসবাস করে এবং সম্পর্কে ভাই হয়। ভুক্তভোগী চলাচলের ৮ ফিট রাস্তায় তারা ৩ ফিট দখল করে রাস্তার জায়গা না রেখে কে ডিএর নিয়ম না মেনে ঘর নিমাণ করছে। রাস্তা সরু হওয়া প্রতিবন্ধী মেয়েকে নিয়ে হাসপাতাল সহ বিভিন্ন সময়ে ডাক্তারের কাছে যেতে হলে একাধিক ব্যক্তি সহযোগিতা ছাড়া মেয়েকে নিয়ে বাসা থেকে বের হওয়া সম্ভব হয় না। এদিকে রাস্তা ৩ ফিট হয়ে যাওয়ায় প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বের হওয়া বড় কষ্টকর হয়ে গেছে পরিবারটির। এদিকে প্রতিবন্ধী পরিবারের মেয়ের মা রাস্তা সরু করার বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তদের নিয়োগকৃত ইমরান হোসেন ভুক্তভোগী জহরুল ইসলাম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস কে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সরু রাস্তা কারনে চলাচলে অনেক সমস্যা হয়। এবিষয় নিয়ে নানা দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পান নি প্রতিবন্ধী পরিবার টি। এমন ঘটনায় ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মাঝে। এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ বলেন, আমি কেডিএর একটা চিঠি পেয়েছি প্রতিবন্ধী পরিবারটি যাতে সুষ্ঠু আইনি ব্যবস্থা এবং সেবা পায় তার ব্যবস্থা দ্রুতই করব। বিষয়টি দ্রুত সমস্যার সমাধান হবে এমনটি আশা স্থানীয়দের।



