ফুলতলায় মানব পাচর প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ রপান্তরের আয়োজনে মানবপাচার প্রতিরোধে স্কুলপর্যায়ে প্রচারাভিযান ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার সকালে অনুষ্ঠিত হয়। আশ্বস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদেও মাঝে মানবপাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা সৃষ্টিকরাই এই প্রচারাভিযানের উদ্দেশ্য। কর্মসূচীর শুরুতে ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মোল্যা শিক্ষার্থীদেও শপথ বাক্য পাঠ করান। সবর্দ মানবপাচার ও নির্যাতন কে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্য করতে শিক্ষার্থীরা শপথ করেন। শপথে মানব পাচারের শিকার নারী-পুরুষদের সম্মান, মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সদাসচেষ্ট থাকার বিশয়েও শপথ নেয়া হয়। অনুষ্ঠানে ডক্যুমেন্টারি ভিডিও ও জেলা মানবপাচার রোধে সক্রিয়কর্মীদেও দ্বারানির্মিত নাটক ‘স্বপ্ন’ উপস্থাপিত হয়। নাট্য প্রদর্শনী শেষে প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফআলী সোহেলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃজাকির হোসেন মোল্যা। সহকারি শিক্ষক মোঃ আলম মোল্যা, রিপন কুমার মন্ডল ও মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে ক্যাম্পেইন সম্পর্কিত কুইজপর্বে বিজয়ী ইমাম হাসান, হুসাইন, আবীদ, নাদীরা, ফারহা, সুইটি, উর্মী, শাপলা ও তারিনে হাতে পুরস্কার প্রদান করা হয়।



