খুলনাসহ বিভাগের ৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান: ১২ প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৫’শ টাকা জরিমানা

# আসন্ন মাহে রমজানকে সামনে রেখে #
# জনস্বার্থে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা #
স্টাফ রিপোর্টার : আসন্ন মাহে রমজানকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক চলমান অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় রবিবার (২৩ ফেব্রুয়ারী) ভোক্তা অধিকারের ৬টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার দর, ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম’র নেতৃত্বে সদর থানার শামছুর রহমান রোড এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব’র নেতৃত্বে খুলনা মহানগরীর খানজাহান আলী রোড ও ময়লাপোতা এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী’র নেতৃত্বে দৌলতপুর উপজেলার বড়্গাংদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান’র নেতৃত্বে জীবননগর উপজেলার জীবননগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর’র নেতৃত্বে সদর উপজেলার আবেদের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান’র নেতৃত্বে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারে অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫’শ টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৫’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে চলমান অভিযান অব্যহত রাখার আশ^াস প্রদান করেছেন সংশ্লিষ্টরা।



