স্থানীয় সংবাদ

দৌলতপুরে বালুতে ‘দূর্ভোগ’

# ধূলার কারণে শিক্ষার্থীসহ স্থানীয় এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে
# নিয়মবর্হিভূত চলাচল বন্ধের বিষয়ে পদক্ষেপ গ্রহনের জোরালো দাবি

মো. আশিকুর রহমান : খুলনা নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ন একটি উপশহর দৌলতপুর। দৌলতপুরে দক্ষিনাঞ্চলের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী বিএল কলেজ বিদ্যাপীঠ। খুলনাসহ আশপাশের জেলা শহর হতে আসা শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। সম্প্রতি এই কলেজ সম্মুখ সড়কসহ দৌলতপুর মহাসড়ক, স্থানীয় এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে বালুবহনকারী পরিবহনগুলো। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ওই সব বালু ভর্তি ট্রাক দিনজুড়ে সর্বত্র ছুটে বেড়াচ্ছে। স্থানীয় এলাকার একাধিক বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ পথচারীরা দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, গোটা দৌলতপুর এলাকাসহ, বিএল কলেজ সড়কটি ধরে কলেজ সম্মুখ দিয়ে পুরাতন লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ইট, বালুু সিমেন্ট বিক্রেতা প্রতিষ্ঠানের বালু বহণকারী পরিবহনের বহনকরা ধুলা বালু বাতাসের উড়ে দৌলতপুরের সর্বত্র ধূলি দূষণের মুখে ফলছে। যার ফলে দূর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারীসহ সাধারন মানুষ। ধুলা-বালু উড়ে চোখে মুখে ঢুকে ঘটছে দূর্ঘটনাও। ভুক্তভোগীরা ওই সমস্যা হতে আশু মুক্তি পেতে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি তারা সঠিক নিয়মে ব্যবসা পরিচালনা করারও পরামর্শও দিয়েছেন। দৌলতপুর এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, এই সমস্যা একদিনের নয়, বহু আগের। এক সময় বিএল কলেজের রাস্তার বেহাল দশা ছিল, যে কারণে ওই সময় বাতাসে ধূলা-বালু বেশি উড়তো। এখন নতুর রাস্তা হলেও দূর্ভোগ কমেনি বালু বহণকারী পরিবহনের জন্য। কলেজ সম্মুখে বসে বালুর কারনে ব্যবসা করা দুষ্কর হয়ে পড়েছে। ধুলার কারনে শ্বাস-প্রশ্বাসের ব্যাপক সমস্যা হয়, চোখের ভিতর বালু ঢুকে যাচ্ছে। এর কি কোন সমাধান নেই ? ব্যবসায়ী রাজিব জানান, বালিভর্তি গাড়ি গুলো এমনভাবে লোড দেয় যে সারা রাস্তা বালি পড়তে পড়তে যায়। এসব বালি বাতাসে উড়ে এসে ব্যাপক ক্ষতি করছে। রাস্তা দিয়ে ছুটে চলা এসব ট্রাক একদিকে যেমন বেপরোয়া ছুটে চলে অন্য দিকে, বালু ঢেকে না নেওয়ার কারণে বালু বাতাসে উড়াতে উড়াতে যায়। এতে ব্যবসায়ী প্রতিষ্ঠান ধুলাবালুতে নষ্ট হয়ে যাচ্ছে। নূন্যতম ঢেকে নিলে কিছুটা দূর্ভোগ কমতো। এ ব্যপারে বালূ ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। বিএল কলেজ এক শিক্ষার্থী জানান, কলেজ গেট সম্মুখে যত পারি কম আসি, ধুলার কারনে শ্বাস-প্রশ্বাসের ব্যাপক সমস্যা হয়, চোখের ভেতর বালু ঢোকে। বালু বহনকারী পরিবহন চালকরা যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ধূলা উড়িয়ে দিয়ে যায় তাতে আর বেশিক্ষণ কলেজের সামনে অবস্থান করা যায়না।
পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর এসএম হুমায়ূন কবির জানান, দৌলতপুর এলাকায় দিনজুড়ে বালু ভর্তি ট্রাক দাপিড়ে বেড়ায়। একদিকে বেপরোয়া চলাচল করে, অন্যদিকে বালুটা পর্যন্ত ঢেকে নেয় না। ওই বালু বাতাসে উড়ে ঘর-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে ফেলছে। একই সাথে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ট বিদ্যাপীঠটির সম্মুখ দিয়ে ইট, বালু বহণকারী পরিবহন গিয়ে সকলস্থান ধুলা ধুলা করে ফেলছে, বিষয়টি অনাকাংক্ষিত। সচেতন মানুষ হিসেবে এই ব্যবসার সাথে সংশ্লিদের বোঝা উচিত হিসাবে বালু বহনের আগে অবশ্যই ওই পরিবহনটি ঢেকে নেওয়া উচিৎ। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের দূর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ করা উচিৎও নয় বলে আমি মনে করি। সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মো. হুমায়ুন কবির বলেন, সরকারী বিএল কলেজ দেশের দক্ষিণাঞ্চলের স্বনামধন্য একটি বিদ্যাপীঠ। পরিতাপের বিষয়, প্রতিষ্ঠানের সম্মুখ সড়ক দিয়ে ছুটে বালু ভর্তি পরিবহনগুলো প্রতিনিয়ত ধূলি দূষণ করে চলছে, ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। সড়কটিকে ধূিলমুক্ত করার জন্য ইতোপূর্বে পদক্ষেপ নিলে মেলেনি প্রতিকার। মের্সাস নিউ এম হোসেন এন্ড কোম্পানী’র সত্ত্বাধীকারি মো. রিয়াজ শাহেদ জানান, আমি একা পুরাতন লঞ্চঘাট এলাকায় ব্যবসা করি না আরো অনেক প্রতিষ্ঠানই ব্যবসা পরিচালনা করে থাকে। সুতারং ধূলি দূষণরোধে সকলেরই মাথা ব্যাথা থাকা উচিত। সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে বিএল কলেজ সংলগ্নসহ দৌলতপুর স্থানীয় এলাকায় ধুলাবালু প্রতিরোধ করা সম্ভব বলে আমি মনে করি। বালু ঢেকে নেওয়ার বিষয়ে তাকে অবগত করা হলে তিনি জানান, সকল ব্যবসায়ীদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করবো। কেসিসি’র স্ট্রেট অফিসার গাজী সালাউদ্দিন জানান, বালুর ব্যাপারে ইতোপর্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের বালুর ঢেকে নিয়ে চলাচলের জন্য দাপ্তরিকভাবে নোটিশ করা হয়েছে। যেহেতু এ বিষয়ে পুনরায় বলা হয়েছে, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. সাদিকুল ইসলাম জানান, কোনো অবস্থাতেই জনদূর্ভোগ সৃষ্টি করে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। যেহেতু অভিযোগ করা হয়েছে বাতাসে বালু উড়িয়ে দৌলতপুর এলাকায় অবাধে বালু ভর্তি ট্রাক চলাচল করে জনদূর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, এ ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button