স্থানীয় সংবাদ

দৌলতপুরে ‘যুবক’ হত্যা প্রচেষ্টার ঘটনায় মামলা

# ভিকটিমকে হত্যার উদ্দেশে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় #
# গ্রেফতার নেই, পুলিশ বলছে : আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে #

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুরস্থ দেয়ানা উত্তরপাড়া ঋষিপাড়া মোড় সংলগ্ন এলাকায় স্যানেটারি কাজের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাজিম শেখ (২২) নামের এক যুবক রক্তাক্ত জখমের শিকার হয়। তিনি দেয়ানা পূর্বপাড়া বাউন্ডারী রোডস্থ মুকুল ভান্ডার এলাকার বাসিন্দা মো. ইসমাইল শেখ ছোট পুত্র। ওই ঘটনায় ভিকটিমের পিতা মো. ইসমাইল শেখ বাদী হয়ে শনিবার (২২ ফেব্রুয়ারী ) রাতে একই এলাকার একই এলাকা বাসিন্দা মো. খয়বার শেখের পুত্র মামুন শেখ (৩২)’র বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন (নং-৮) বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী। সূত্রে জানা গেছে, আসামী মামুনের বিরুদ্ধে মুকুল ভান্ডার এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় দুইটি মামলা রয়েছে। তাজিমকে হত্যার উদ্দেশে রক্তাক্ত জখমের পর আসামী মামুন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। মামলার আসামী মামুনকে আটক করতে দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। ঘটনাটি দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি। ভিকটিম পরিবারের দাবি দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হোক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিকটিম তাজিম পেশায় একজন রাজমিস্ত্রীর সহযোগী। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ) আড়ংঘাটা থানাধীন এলাকায় স্যানেটারী কাজের সাইডে তাজিম ও মামুনের কথাকাটি হয়। পরিবর্তীতে কাজের সাইডের ম্যানেজার ওই দিন সন্ধ্যায় দু’জনের মিমাংসা করে দেয়। কিন্তু ওই পূর্ব বিরোধের জের ধরে মামুন গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে দেয়ানা উত্তরপাড়া (ঋষিপাড়া মোড়স্থ) এলাকায় তাজিমকে হত্যার উদ্দেশে পেছন থেকে হাতুড়ী দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী আঘাত করে। ওই আঘাতে তাজিম মারাত্বক রক্তাক্ত জখমের শিকার হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে সংশ্লিষ্ট থানায় হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন।
মামলার বাদী তাজিমের বৃদ্ধা পিতা মো. ইসমাইল শেখ জানান, গত বৃহস্পতিবার স্যানেটারীর কাজ করাকালীন সময়ে মামুনের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় সেখানকার ম্যানেজার দু’জনের ঝামেলা মিটিয়ে দেয়। কিন্তু ওই পূর্ব বিরোধের জের ধরে মামুন শনিবার সকালে আমার ছেলেকে কাজে যাওয়ার পথিমধ্যে হত্যার উদ্দেশে হাতুড়ী দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী মারে। বর্তমানে সে খুমেক হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আমি মামুনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা করেছি।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান জানান, দেয়ানা মুকুল ভান্ডার এলাকার বাসিন্দা তাজিম নামের এক যুবককে হত্যার প্রচেষ্টায় ঘটনায় তার পিতা সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় জড়িত আসামী মামুনকে গ্রেফতারে জোরদার অভিযান অব্যহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতারে সক্ষম হবো।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, থানাধীন এলাকায় কোনো অপরাধমূলক কর্মকান্ড মেনে নেওয়া হবে না। ঘটনাটি শুনেছি, বিষয়টি দুঃখ জনক, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ পিতার আদরের সন্তানকে রক্তাক্ত জখম করা হয়েছে। ওই ঘটনায় ভিকটিমের পিতা সংশ্লিষ্ট থানায় হত্যা প্রচেষ্টা মামলা করেছেন। দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button