স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে সরকারী সার রাতে পাচারকালে জব্দ : ডিলার গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সরকারী সার কালোবাজারে বিক্রির জন্য পাচারের অভিযোগে মল্লিক রফিকুল ইসলাম (৫৬) নামের একজন ডিলার গ্রেফতার হয়েছে। এ ঘটনায় ‘সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(উ) ধারায় রবিবার ফকিরহাট থানায় একটি মামলা হয়েছে। এর আগে শনিবার রাতে বাহিরদিয়া-মানসা ইউনিয়নে রাতের আধারে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় পুলিশ দুটি ভ্যান ভর্ত্তি ২০ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করে। পরে ভ্যান চালকের স্বীকারোক্তি অনুযায়ী ওই ইউনিয়নের সরকারি বিসিআইসি সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম (৫৬) কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম উপজেলার বাহিরদিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে। এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষ থেকে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে দুটি ভ্যান বোঝাই সার খুলনার রূপসা উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় শেখ ইখতিয়ার হোসেন নামে এক ব্যক্তির সরকারি বস্তা দেখে সন্দেহ হলে ভ্যান দুটি আটকে রাখেন। স্থানীয় লোকজন নিয়ে তিনি ভ্যান চালকদের সাথে কথা বলে জানতে পারেন, ভ্যান দুটিতে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সরকারি সার রয়েছে। এগুলো বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে রূপসা উপজেলার আলাইপুর বাজারে পাঠিয়েছেন। খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞেসাবাদ করেন। ঘটনার সত্যতা ও স্বীকারোক্তিমূলক জবানবন্দী পেয়ে পুলিশ সার জব্দ করাসহ মল্লিক রফিকুল ইসলামকে গ্রেফতাার করেন। উল্লেখ্য, সরকারি সার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রি নিষিদ্ধ। এটি শুধুমাত্র সরকারি মূল্যে সংশ্লিষ্ট উপজেলার কৃষকদের কাছে বিক্রির বিধান রয়েছে। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘ রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ফকিরহাট মডেল থানার নবাগত ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, মামলা দায়েরের পর গ্রেফতার ডিলার রফিকুল ইসলাম কে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button