স্থানীয় সংবাদ

খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা সাধারণ সম্পাদক তুহিন

# সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ মিরাজ নির্বাচিত #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে এ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতি এবং শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কাউন্সিল অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। কাউন্সিলে সভাপতি পদে শফিকুল আলম মনা ২৯৯ ভোট, তরিকুল ইসলাম জহির ১৮৯ ভোট এবং সাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট, নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট এবং কাজী মাহমুদ আলী ২ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে। এদিকে সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ মিরাজ নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে ৬ প্রার্থীর মধ্যে মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদী ৩৭০ ভোট, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু ২৬০ ভোট এবং সাবেক ছাত্রদল নেতা হাসানুর রশিদ মিরাজ ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাউন্সিল অধিবেশনে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। রাত ৮ টায় সার্কিট হাউজ ময়দানের মঞ্চে ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আমান উল্লাহ আমান। এদিকে নব নির্বাচিত এ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতি এবং শফিকুল আলম তুহিনকে অভিনন্দন জানিয়েছেন কাউনন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তরিকুল ইসলাম জহির। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, জয় পরাজয় বড় বিষয় না। গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য এই নির্বাচন। মহানগর বিএনপির সকল প্রকার সহযোগিতায় আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উদাত্ত আহবান থাকবে, আপনাদের বিপক্ষে রায় যারা প্রদান করেছে, তাদেরকেও সাথে নিয়ে একসাথে পথ চলবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button