খালিশপুর মুহসিন কলেজে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরন্নবী, সভাপতিত্ব করেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। আরও উপস্থিত ছিলেন অত্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার ও আহবায়ক বায়েজিদ হোসাইন। দু’ দিন ব্যাপী আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম ইকবাল আনোয়ার। মেলায় মোট ২০টি স্টল ছিল। সমাপনী অনুষ্ঠান পূর্বে অতিথিরা স্টল ঘুরে দেখেন।



