স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ২০ বস্তা তামাকসহ নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ মোল্লাহাটে ২০ বস্তা তামাকসহ নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ

শরিফুল ইসলাম দিদার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সোনালী বিড়ি তৈরির সরঞ্জাম সহ ২০ বস্তা তামাক জব্দ করা হয়েছে। জব্দকৃত তামাক ও বিড়ি তৈরির সরঞ্জাম খোলা ময়দানে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তবে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার বড়ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নিলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল ব্যান্ডরোল (সোনালী বিড়ি) দিয়ে নকল বিড়ি তৈরি করার সংবাদ পেয়ে উপজেলার বড়ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কারবারি। এসময় বড়ঘাট এলাকার ফাহিম বিড়ির স্বত্বাধিকারী মুজাহিদের বাড়ি হতে বিপুল পরিমাণ এসব তামাক ও নকল সোনালী বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত তামাক ও নকল সোনালী বিড়ি তৈরির সরঞ্জাম খোলা ময়দানে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, মোল্লাহাটের ভাবমূর্তি নষ্ট করতে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি/সিগারেট তৈরি করে বাজারজাত করছে। ইতিপূর্বে কয়েকজনকে কারাদ- এবং অর্থদ- প্রদান করা হয়েছে। বার বার সতর্ক করা সত্ত্বেও যেহেতু তারা নিভৃত হচ্ছে না তাই আইন প্রয়োগ করে তাদের এ ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য আজকের এই বিশেষ অভিযান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button