স্থানীয় সংবাদ

খুলনায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : খুলনায় জিয়াউর রহমান ওরফে জিয়া নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। মঙ্গলবার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন, সাতক্ষীরা জেলার পলাশপোল এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জিয়াউর রহমান। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৭ জুন রাত সোয়া ৯ টার দিকে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান এলাকার হালিম মোল্লার নির্মাণাধীন বাড়ির সামনে এক ব্যক্তি মোটরসাইকেলে ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে আসামি জিয়া মোটরসাইকেলে পলানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর ফেন্সিডিল রয়েছে। এ সময় জিয়া তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানে অবস্থায় ২৬ বোতল ফেন্সিডিল বের করে দেয়। এ ঘটনায় ঐদিন রাতে সোনাডাঙ্গা থানার এস আই মো. হাতেম আলী বাদী হয়ে মাদক আইনে জিয়াউর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৭ জুলাই জিয়াউর রহমানকে অভিযুক্ত করে সোনাডাঙ্গা থানার এস আই মো. মিজানুর রহমান আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button