পলাশ খালাসির বাড়িতে ভয়াবহ ডাকাতি ও হামলা!

# আতঙ্কে এলাকাবাসী #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার স্বনামধন্য ব্যাবসায়ি ও বিশিষ্ট সমাজ সেবক এস এম সাইফুল আলম পলাশ সাহেবের বাড়িতে ঢুকে গভীর রাতে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত তাকে হত্যার চেষ্টা চালিয়েছে! পরিকল্পিত এই হামলায় ছয়জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ গ্লাভস পরে, মুখোশে মুখ ঢেকে, বাড়ির দক্ষিণ পাশের উঁচু দেয়াল টপকে প্রবেশ করে। রাত ৩টা ৯মিনিটে এই দুঃসাহসী হামলায় পুরো পরিবারকে হত্যার ছক কষা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে! ভুক্তভোগীর ভাষ্যমতে, ডাকাতরা সুসংগঠিতভাবে বাড়ির দ্বিতীয় তলার দরজার তালা কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু পাশের বাড়ির এক ব্যক্তি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে চিৎকার শুরু করলে, ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। তবে সবচেয়ে রহস্যজনক বিষয় হলো—বাড়ির অফিস কক্ষে গুরুত্বপূর্ণ কাগজপত্র, লকার, নগদ অর্থ ও মুল্যবান সামগ্রি থাকা সত্ত্বেও তারা সেখানে প্রবেশ করেনি! ভুক্তভোগী মনে করছেন, তাদের উদ্দেশ্য শুধুই ডাকাতি ছিল না—বরং ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা! তিনি আরও জানিয়েছেন, সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে তার বহু শত্রু থাকতে পারে এবং কেউ পরিকল্পিতভাবে এই খুনের ছক কষতে পারে। ডাকাতরা গ্লাভস পরিহিত থাকায় বোঝাই যাচ্ছে, তারা কোনো চিহ্ন রেখে যেতে চায়নি, যা এই সন্দেহকে আরও জোরালো করে তুলেছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে, পুরো এলাকা আতঙ্কে রয়েছে, কারণ স্থানীয় বাসিন্দারা ভাবছেন—এ রকম ভয়াবহ সশস্ত্র হামলা যদি একজন সমাজসেবকের বাড়িতেও ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে, সাধারণ জনগণের দাবি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে! অন্যথায়, নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে কেউই নিরাপদ থাকবে না।



