খুলনায় ড্যাবের উদ্দ্যোগে উন্মুক্ত চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার ঃ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর উদ্দ্যোগে নগরীর সার্কিট হাউজ মাঠে উন্মুক্ত চিকিৎসা সেবা আয়োজন করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপির সম্মেলন উপলক্ষে ড্যাব খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা: আবু জাফর মো: ছালেহ (পলাশ) এর সাবির্ক তত্ত্ববধানে এ উন্মুক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। মুলত বিএনপির সম্মেলনে আগত কাউন্সিলর, ডেলিকেটেড ও সকল পর্যায়ে নেতাকর্মীদের জন্য এ উন্মুক্ত চিকিৎসা সেবার আয়োজন করেন। চিকিৎসা সেবার পাশাপাশি ড্যাবের উদ্যোগে খাবার পানিও বিতরণ করা হয়। উন্মুক্ত চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন ডা: মোস্তফা কামাল, ডা: তাজুল ইসলাম, ডা: ছোটন, ডা: আবুল কালাম আজাদ, ডা: আশিক, ইন্টার্ণ চিকিৎসক ডা: কামরান, ডা: তাহমিদ, ডা: হাসান প্রমুখ। এছাড়া কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ আলিমুজ্জামান, সাহিদা বেগম, কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।



