স্থানীয় সংবাদ

হরিণা বিলের বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৫৮০ কৃষক পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরে দূর্বাডাঙ্গা ইউনিয়নের হরিণা বিলের বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৫৮০ কৃষক পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার র্দ্বূাডাঙ্গা ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না ভুক্তভোগী কৃষকের মাঝে চাল বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, গত শনিবার রাত চারটার দিকে হঠাৎ হরিণা খালের বাধ ভেঙ্গে ১ হাজার ২০০ বিঘা বোরো আবাদে পানি ঢুকে পড়ে। এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এলাবাসী এসে বাঁশ খুঁটি দিয়ে বাধ দেওয়ার চেষ্টা করে পারেনি স্রোতের গতি বেশি হওযায়। এতে করে ৯০০-১০০০ বিঘা বোরো আবাদ এখন কোমর পানিতে তলিয়ে আছে। খবর পেয়ে তিনি ওই দিন সেখানে গিয়ে বাঁধ নির্মাণ কাজে সহয়তা প্রদান করেন। এছাড়া আজ ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে চাল বিতরন করেছেন এবং পরবর্তিতে তাদের পুনবাসন নিয়ে পরিকল্পনা করছেন বলেও তিনি আশাবদী।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, র্দ্বূাডাঙ্গা ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button