খুলনা জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

# বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জাতীয় সম্মেলন #
খবর বিজ্ঞপ্তি ঃ “চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও, গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করো, কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরির ব্যবস্থা করো, সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিশ্চিত করো, তরমুজ চাষীদের সমস্যা সমাধানসহ ক্ষেতমজুর সমিতির ১০ দফা বাস্তবায়ন দাবী” শীর্ষক বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে, খুলনা জেলা কমিটির এক বর্ধিত সভা গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি’র জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ডা. ফজলুর রহমান। তিনি বলেন, গ্রাম-শহরে গরীব মানুষের রেশনিং চালু, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধ, সন্ত্রাস-নৈরাজ্য-বিশৃঙ্খলা-দখলদারিত্ব রোধ করে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, ইতিহাস-ঐতিহ্য-মন্দির-মাজার এবং নারীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতি খুলনা জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. প্রশান্ত ম-ল, মোস্তাইন গাজী, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মোঃ ফরহাদ হোসেন, পলাশ রায় প্রমুখ। এছাড়া সংহতি প্রকাশ করেন সাংস্কৃতিক কর্মী সুখেন রায় ও মোঃ আব্দুল হালিম। সভায় জাতীয় সম্মেলনের পূর্বে জেলা ও উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।



