স্থানীয় সংবাদ

খুলনায় পাওয়া টাকা চাইতে গিয়ে হামলায় মাংস ব্যবসায়ী নিহত : আহত ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রে করে ধারালো চাপাতির কোপে কসাই আরিফ হোসেন (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মাঝি শাহিন হোসেন (৪৫) নামে আরও এক ব্যক্তি গুরুত্বর জখম হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রাত সোয়া ৭টার দিকে খুলনার রূপসা উপজেলা আইচগাতি ইউনিয়নের সেনের বাজারে এ ঘটনা ঘটে। নিহত আরিফ খুলনা মহানগরী ময়লাপোতা ইকবাল নগর এলাকার বাসিন্দা আলী শেখ এর পুত্র।
পুলিশ ও খুমেক হাসপাতালের সূত্রে মতে, কসাই আরিফ হোসেন ও মাঝি মো: শাহিন হোসেন শুক্রবার রাত সোয়া ৭টার দিকে খুলনার রূপসা উপজেলা ১নং আইচগাতী ইউনিয়নের সেনের বাজারে মাংস ব্যবসায়ী মো: জুয়েল শেখ ও রুবেল শেখ কাছে পাওনা টাকা নিতে আসেন। এ সময় কথা কাটাকাটির জের ধরে মাংস ব্যবসায়ী দুই ভাই জুয়েল ও রুবেল মিলে আরিফ ও শাহিনকে ধারালো চাপাতি দিয়ে হামলা চালায়। এ সময় তারা দুইজনই গুরুত্ব জখম হয়। এ সময় স্থাণীয় বাসিন্দারা জুয়েল ও রুবেল কে ধরার জন্য ধাওয়া করলে জুয়েল শেখ নদীতে ঝাপ দেয় এবং তার আরেক ভাই রুবেল দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এলাকাবাসাী গুরুত্বর আহত আরিফ ও শাহিনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে উদ্দেশ্যে রওনা দেয়। পথিমথ্যে আরিফের শারীরিক অবস্থায় অবনতি হলে তাকে খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ রাত সোয়া ১০টার দিকে মারা যায়। শাহিনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপসা থানার ওসি মো:মাহফুজুর রহমান শনিবার জানান, মাংস টাকার চাওয়াকে কেন্দ্রে করে এ হামলার ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কসাই আরিফ নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত আরিফের বাড়ি খুলনা ইকবাল নগর স্কুল এলাকার বাসিন্দা আলী শেখ এর পুত্র। লাশ মেডিকেলে নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তি শাহিন সেনের বাজার খেয়া ঘাটের মাঝি। সে আইচগাতী এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের পুত্র। হামলাকারী রুবেল ও জুয়েলকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। তারা দ্ইুজন আব্দুলের মোড় এলাকার বাসিন্দা মো: জহুর শেখের পুত্র। ওসি বলেন, এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত নিহতের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেনি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button