খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসারসহ ৪ জনকে শোকজ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়ার স্টাফ নার্স সাধন কুমার দাস, জেলা স্বাস্থ্য তত্তা¡বধায়ক জয়ন্ত নাথ চক্রবর্তী ও অডিও ভিজুয়াল হেলপার কাজী আব্দুল লতিফকে শোকজ করা হয়েছে। খুলনায় তথ্য মেলায় খুলনা সিভিল সার্জন বরাদ্দকৃত স্টলে সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করায় তাদেরকে এ শোকজ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি তাদেরকে এ শোকজের চিঠি প্রদান করা হয়। শোকজের জবাবের আজ রোববার শেষ দিন বলে জানা যায়। খুলনা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন তাদেরকে শোকজ করেন।
খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদের দেয়া শোকজে উল্লেখ করা হয়, বাংলাদেশ তথ্য অধিকার আইন-২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও তথ্যের অধিকার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি-২০২৫ খুলনা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-চিআইবি, খুলনার যৌথ উদ্যোগে জাতিসংঘ শিশু পার্কে ( শান্তিধাম মোড়) চত্বরে দুইদিন ব্যাপী তথ্য মেলা, আলোচনা ও মতবিনিময় সভা, চিত্রাঙ্গন, উপস্থিতি বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, তথ্য ও পরামর্শ ডেস্ক, দুর্ণীতি বিরোধী কাটুর্ন প্রদর্শনী, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই তথ্য মেলায় খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা সিভিল সার্জন বরাদ্দকৃত স্টলে সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন যা গুরুতর আপরাধ। কর্তৃপক্ষ আপনার এ কার্যকলাপ সম্পর্কে অবগত নয়। এমনকি আপনাকে দায়িত্বও দেয়া হয়নি। কেন আপনার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সন্তোষজনক জবাব আগামী দুই কার্য দিবসের মধ্যে খুলনা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন এর দপ্তরে নির্দেশ প্রদান করা হয়। একই শোকজের চিঠি সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্টাফ নার্স সাধন কুমার দাস, অডিও ভিজুয়াল হেলপার কাজী আব্দুল লতিফ এবং জেলা স্বাস্থ্য তত্তা¡বধায়ক জয়ন্ত নাথ চক্রবর্তীকেও দেওয়া হয়েছে। খুলনা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন গতকাল শনিবার রাতে বলেন, তারা যে কাজটি করেছে তা গুরুত্বর অপরাধ। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে শোকজ করা হয়েছে। আজ রোববার তাদের শোকজের জবাবের শেষ দিন বলে তিনি উল্লেখ করেন।



