স্থানীয় সংবাদ

খুলনায় সাংবাদিক সাগরকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

স্টাফ রিপোর্টার : খুলনায় সাংবাদিক এস এম জাহিদুল ইসলাম সাগরকে (৪২) ইব্রহীম আহমেদ তপু নামের এক সন্ত্রাসী হত্যার হুমকি দিয়েছে। এঘটনায় জীবনের নিরাপত্তায় শনিবার বিকেলে খুলনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) নং (৩৪) তারিখ ০১-০৩-২৫ইং দায়ের করেছেন সাংবাদিক সাগর। তিনি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘খুলনা গেজেটের’ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। সাগর জিডিতে উল্লেখ করেন, ১৮৮ বিকে মেইন রোডে আমার মায়ের ১ কাটা পরিমান জমি রয়েছে, যার বি আর এস নং ২৫-২৫৬৫০ খতিয়ানের বি আর এস ২৬৫০৪ দাগে জমির পরিমান ০.০২২১০। ওই জমিতে ইব্রাহীম আহমেদ তপু এবং বদির আহমেদ গত ১৮ বছর যাবত অবৈধভাবে বসবাস করছে। আমি ও আমার পরিবারের সদস্যরা জমি ফেরত চাইতে গেলে তারা প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন। এ ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি কয়েকটি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ও স্থানীয় কয়েকটি প্রত্রিকায় প্রতিবেদন হলে তারা আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়। সাগর আরো জানায়, তারা আমাকে শায়েস্তা করার জন্য সুযোগ খুজতেছে। এদের মধ্যে ইব্রাহীম আহমেদ তপু আওয়ামী সহযোগী সংগঠন যুবলীগের সদস্য আমাকে মারার জন্য হন্যে হয়ে খুজছে। গত ২৮ফেব্রুয়ারি রাতে দোলখোলা শিতলাবাড়ী মন্দিরের পেছনের রাস্তায় আমাকে একা পেয়ে জীবনে মেরে ফেলার হুমকি দেয়। এমতাবস্থায় আমি চরমভাবে নিরাপত্তা হীনতায় ভুগতেছি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button