রূপসায় প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : রূপসার তালিমপুর গ্রামে ওমর বিল মারুফ শিকদার এর বিরুদ্ধে করা মানবন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মারুফের ভাই আরিফুর রহমান শিকদার। রবিবার বিকাল চারটায় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামে মারুফ শিকদার এর বিরুদ্ধে মানববন্ধনে যে সকল কথা বলা হয়েছে তা অপপ্রচার মাত্র।
লিখিত বক্তৃতায় তিনি আরো বলেন, তাদের মাত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি গ্রাস করার জন্য স্থানীয় কিছু কুচক্রি মহল তাদের হীন স্বার্থ উদ্ধার করার জন্য স্থানীয় থানা প্রশাসনকে ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য পরিবেশন করে কথিত এই মানববন্ধনের আয়োজন করে।
রূপসার তালিমপুর গ্রামে তার মায়ের কিছু জমি রয়েছে উক্ত জমিতে তারা প্রায় ১শত বছর ধরে ভোগ দখল করে আসছে। তাদের দানকৃত জমির উপর মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয়েছে।
উক্ত জমিতে ভোগ দখল থাকা অবস্থায় স্থানীয় ভূমিদস্যু হিসাবে খ্যাত হাফিজ ও মোতাসুম বিল্লাহসহ কতিপয় ব্যক্তি তাদের জমির উপর বালি রেখে ব্যবসা শুরু করে। মারুফ তাদের জমির উপর বালি রেখে ব্যবসা করার কথা জানতে চাইলে পাশে থাকা হেলাল, হাফিজ, মোতাসুম বিল্লাহসহ অজ্ঞাত নামা ১৫/২০জন ব্যক্তি মারুফকে মারপিট করে। ইতিপূর্বে এই ভূমিদস্য চক্র রেলওয়ের খাস সম্পত্তি লিজ নিয়ে তা বিক্রি করার অপরাধে উক্ত ব্যক্তিদের জেল জরিমানা হয়েছে। হেলালের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে মাদক কারবারী, ভূমিদস্যু ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। স্থানীয় সালাম ও সাইফুল বিষয়টি মিমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ পক্ষকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু ঘটনার দিন তারা মিমাংসা না করে তাদের দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে এই অপপ্রচার চালায়। তাতে সামাজিক যোগযোগের মাধ্যমে ছড়িয়ে সামাজিক মর্যাদা ও মান সম্মনের ক্ষতি করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।



