ফুলতলা ও দিঘলিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার ঃ তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে”-শ্লোগানকে সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে ফুলতলা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাচন অফিসার এএসএম রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার কাজী জাফর উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, আনসার ভিডিপি অফিসার সালমা বেগম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মোঃ নেছার উদ্দিন, নূর মাসুম, কৃষকদল নেতা ইব্রাহীম সরদার, শিক্ষক আইনুর হোসেন, মনির হোসেন, মুক্তার হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ। অপরদিকে দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়রা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের আরো সচেতন হতে হবে। কোনো নতুন ভোটার যাতে ভোটার নিবন্ধনে বাদ না পড়ে তার জন্য সবাইকে ভোটার নিবন্ধনে সহযোগিতার জন্যে সকলকে এগিয়ে আসতে হবে।



