স্থানীয় সংবাদ

সন্ত্রাসীদের গুলিতে নিহত দিঘলিয়ার আনছার শেখের মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ঃ সন্ত্রাসীদের গুলিতে নিহত দিঘলিয়ার বারাকপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আনছার শেখ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নিজ গ্রাম লাখোহাটিতে রোববার দিনব্যাপি কোরআনখানি আলোচনা সভা, ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতি জাহিদুল ইসলাম। লাখোহাটি চারবারি মসজিদে কুবায় দোয়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার জন সাধারন এবং মুসাল্লিবৃন্দ উপস্থিত ছিলেন
প্রসঙ্গত, গত বছরের ২৪ মার্চ খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন দিঘলিয়ার বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনছার শেখ। এ সময় তিনি লিন্ডা ক্লিনিকের পার্শ্ববর্তী মসজিদুল আকসা জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পহেলা রমজানের দিন প্রকাশ্য দিবালোকে হত্যাকা-টি সংঘটিত হওয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিহত আনছার শেখ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বারাকপুর ইউপি’র চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৮৮ ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেনের কাছে হেরে যান। আনছার শেখ নিহত হওয়ার একদিন পর তার ছেলে তানভীর শেখ বারাকপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সাহাগীর হোসেন পাভেলকে প্রধান আসামি করে ২৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত ৭/৮ কে আসামি করে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button