যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার বাহাদুরপুর সার-গোডাউনের সামনে শনিবার রাতে পিছন থেকে মোটর সাইকেল আরোহীকে ট্রাকে ধাক্কা দেওয়ায় রাজিউল আলম (৫৩) নামে এক ব্যক্তি নিহর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন, নিহতর ছেলে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা রামিজ ওয়াসিত নেহাল। মামলায় আসামী করেন, অজ্ঞাতনামা ট্রাকের চালক। মামলায় বাদি উল্লেখ করেন, শনিবার ১মার্চ রাত সাড়ে ৭টায় বাদির পিতা রাজিউল আলম ব্যক্তিগত প্রয়োজনে তার মোটর সাইকেল নিয়ে কাঠেরপুল মোড় হতে খাজুরা বাজারের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। রাত ৯ টার সময় সদর উপজেলার বাহাদুরপুর সার-গোডাউনের সামনে উত্তর পাশে পৌছালে পিছন থেকে মাগুরা গামী অজ্ঞাতনামা ট্রাকের চালক মোটর সাইকেলটিকে পিছন থেকে স্বজোরে ধাক্কা মারলে মোটর সাইকেল আরোহী পড়ে যায়। ঘাতক ট্রাকের চালক মটর সাইকেল আরোহীর মাথার উপর দিয়ে ট্রাক চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। মোটর সাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল মর্গে প্রেরন করে।



