স্থানীয় সংবাদ

খুলনায় অবৈধ ১২০ করাতকলে রমরমা বাণিজ্য : সরকার রাজস্ব বঞ্চিত

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ১২০টি করাতকলে চলছে রমরমা বাণিজ্য। এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। এর মধ্যে অবৈধ ভাবে বটিয়াঘাটা ও ডুমুরিয়া দু’উপজেলা কৈয়া বাজার, জয়খালী, জিরোপয়েন্ট করাত কল গড়ে উঠেছে।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৈয়া বাজার সরকারী জমির উপর চালিয়ে যাচ্ছে প্রফুল্ল বাবু’র মালিকানাধীন লাইসেন্সবিহীন করাত কল। এছাড়াও জিরোপয়েন্টে হাসান, জয়খালীর শাহজাহান, হোগলাডাঙ্গার লিটুসহ অনেকেই করাত কল চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। এতে করে সরকার আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে সামাজিক বনায়ন উপজেলা কর্মকর্তা লিয়াকত আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ১২০টি করাত কলের লাইসেন্স নেই। ৩৮টি মামলা এবং ৩০টি লাইসেন্স এর জন্য আবেদন করেছেন করাত কল মালিক। ১৯৯৮, ২০১২, ২০২২,২০২৪ বিধি নীতিমালা লংঘন করায় মামলা হয়েছে। আর যেগুলো আছে তা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত হলে এই সকল অবৈধ করাত কল জন্ম হবে না। যদি সামাজিক বনায়ন ডিপার্টমেন্ট সঠিক ভাবে ব্যবস্থা গ্রহন করা হলে অবৈধ কল গড়ে উঠার সুযোগ হতো না। করাত কল বৈধ, তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে শুধু অবৈধ করাত কলের কারণে। পাশাপাশি সরকার কোটি কোটি আয় থেকে বঞ্চিত হচ্ছে। ১২০টি করাত কল কোন আইনের আওতায় আনা হয়নি। এই প্রশ্ন অভিযোগকারীদের।
এছাড়া খোঁজ খবর নিয়ে জানা যায়, কয়েক মাসে সামাজিক বনায়ন সংরক্ষণ কর্মকর্তা বদলি এতে করে কাজের বিঘœ সৃষ্টি হয়। এমনকি অবৈধ করাত কল মালিক সুযোগ পাওয়াতে ব্যর্থ হচ্ছে ডিপার্টমেন্টের অগ্রগতি। ৫৩ বছর কয়েকটি সরকারের হাত বদল হলেও ফিরে আসেনি করাত কলের নীতিমালার রূপ রেখা। এতে করে বৈধ কল মালিকগন হতাশ। ডিপার্টমেন্টের যথাযথ দায়িত্বশীল ভূমিকা না থাকায় এর খেসারত দিতে হচ্ছে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button