স্থানীয় সংবাদ

ফুলতলায় গৃহবধূর নগ্ন ভিডিও করে ব্ল্যাকমেইল

গ্রেফতারকৃত দু’জ কে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলতলায় গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে সেই গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ধারণকৃত ভিডিওসহ তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, ৩ মার্চ ফুলতলার দামোদর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম গৃহবধূর মধ্যে পারিবারিকভাবে পূর্বশত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিতো। গৃহবধূ তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কুপ্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button