স্থানীয় সংবাদ

বাগেরহাটে মৎস্যঘের বিরোধে কৃষক নিহত : সাবেক সেনা সদস্য আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্যঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শওকত আলী জোমাদ্দার (৫৫) নামে নিহতের বড় ভাই। এই হত্যাকান্ডের ঘটনায় শনিবার সকালে মোরেলগঞ্জ হাসপাতালের সামনে থেকে মো. মিজানুর রহমান নামে সাবেক সেনা সদস্যকে আটক করছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে জিউধরা ইউনিয়নের লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে একটি মৎস্যঘেরের বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নায় মহিউদ্দিন মহারাজ ও শওকত আলী জোমাদ্দার নামে নিহতের বড় ভাই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে মোংলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে মহিউদ্দন মহারাজ মারা যায়। শনিবার সকালে নিহতের মরদেশের ময়না তদন্ত বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে। এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার সকালে মোরেলগঞ্জ হাসপাতালের সামনে থেকে মো. মিজানুর রহমান নামে সাবেক সেনা সদস্যকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button