স্থানীয় সংবাদ

দৌলতপুরে বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে ভূমিদস্যুরা

# সংবাদ সম্মেলনে অভিযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে ঘরাছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দৌলতপুরের পাবলা এলাকার ফাতেমা আক্তার। শামীম মুন্সির স্ত্রী ফাতেমা আক্তার তার লিখিত বক্তব্যে বলেছেন, খানপাড়া এলাকায় আমার শ্বাশুড়ি পৈত্রিক সম্পত্তিতে ঘরে আমার স্বামী, ছেলে, শ্বাশুড়ি ও নানীসহ বসবাস করেন। গত ছয়দিন ধরে বাড়ি ঘরে প্রবেশ করতে পারছেন না। জোরপূর্বক জলিল বিশ্বাস গংরা তাদের ঘরের সামনে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছেন। ফাতেমার শাশুরি ঝর্ণা বেগম এর দাদা ফেলু খাঁ এর ২৫ শতক সম্পত্তি রয়েছে। ওইখানে তাদের বসত ঘর ও শাক-সবজির ক্ষেত রয়েছে। কিন্তু গত ২০১২ সাল থেকে এলাকার কিছু দুর্বৃত্ত তাদের ওই সম্পত্তি ক্রয় করা বলে দাবি করে। এই নিয়ে খুলনা জেলা যুগ্ম জজ ১ম আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং ২০২/২২। মামলার ১২নং বিবাদী জলিল বিশ্বাস, পাবলা প্রতাবাদিত্য রোডের মান্দার বিশ্বাসের পুত্র নানা ধরণের চাপ দিয়ে তাদের সম্পত্তি দখলের পায়তারা করে যাচ্ছে। সে মামলা চলমান অবস্থায় আমাদের জমি দখলের উদ্দেশ্যে ঘরের সামনে দেয়াল দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ঘরে প্রবেশের মুখে দেয়াল দিয়ে দেয় জলিল বিশ^াস, তার ছেলে সালাউদ্দিন, সালাউদ্দিনের বন্ধু লিটন ও তাদের সন্ত্রাসীরা । এই সময় ঝর্না বেগম(৬৫) ও তার ফুফু জবেদা বিবি(৮৪) বাধা দিতে গেলে তাদেরকে ধাক্কা দেয়। তাদের হত্যা করারও হুমকি দেয় তারা।
ফাতেমা বলেন, আমরা বাড়িতে প্রবেশ করতে পারছি না। গত পহেলা মার্চ শনিবার পিছনের অন্যের বাড়ির ওপর দিয়ে বাড়িতে প্রবেশ করলেও জলিল বিশ্বাস ও তার সন্ত্রাসীরা আমাকে মেরে বাড়ির থেকে বের করে দেয়। আমার ঘরের মালামালও লুট হয়ে গেছে। এই বিষয়ে বিভাগীয় স্টেডিয়ামের অস্থায়ী সেনাক্যাম্পে দুই পক্ষ মিলে বসাবসি হয়। সেখানেও মামলা চলমান থাকায় দুই পক্ষ যেন কোন দ্বন্দ্বে না জড়ায় এবং কোন পক্ষ কোন পক্ষকে হুমকি-ধামকি দিবে না বলে সেখানে কর্মরত কর্মকর্তারা দুই পক্ষকেই বললেও জলিল বিশ্বাসসহ সন্ত্রাসীরা বাড়ির পথে দেয়াল দিয়েছে। ঘরের মালামাল লুট করেছে। লিখিত বক্তব্যে অত্যাচারী ভূমিদস্যু জলিল বিশ^াস, তার ছেলে সালাউদ্দিন, সালাউদ্দিনের বন্ধু লিটন ও তাদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button