স্থানীয় সংবাদ

পৃথক সড়ক দূর্ঘটনায় একই দিনে নিহত ২

# নড়াগাতীতে চলছে শোকের মাতম #

কালিয়া প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর চর বল্লাহাটি গ্রামের মটর সাইকেল আরোহী পলাশ মোল্লা (৪২) ঢাকার মালিবাগে বাসের চাপায় ঘটনা স্থলে নিহত হন। একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে নসিমন-মটরসাইকেল সংঘর্ষে সদর উপজেলার উলপুর নামক স্থানে নড়াগাতী’র যোগানিয়া গ্রামের মোঃ সাহেব আলী খন্দকার (৫৫) সাবেক সেনা সদস্য প্রান হারান। বুধবার (৫ মার্চ) নিহতদের লাশ নড়াগাতীর বল্লাহাটি ও যোগানিয়া এসে পৌঁছলে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিস্থিতি, এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
নিহতদের পৃথক জানাযা শেষে নিজ নিজ এলাকায় কবরস্থ করা হয়েছে।
রাজধানীর রামপুরা থানার মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় মো. পলাশ মোল্লা (৪২) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত পলাশ মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহাটি গ্রামের মৃত আখতার মোল্লার ছেলে। তিনি রামপুরার বনশ্রী এলাকায় এক মেয়ে এক ছেলেসহ পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি মতিঝিলে বিনিময় মানি এক্সচেঞ্জ এর ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জে নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে ব্যবসায়িক কাজে নড়াইলের যোগানিয়া গ্রামের নিজ বাড়ী থেকে মোটর সাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীত মুখি দ্রুতগামী একটি নসিমনের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় সাহেব আলী মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button