দিঘলিয়ায় ঈদগাহের কমিটি গঠন নিয়ে বিএনপির সাথে জামায়াতসহ গ্রামবাসীর সংঘর্ষ

দিঘলিয়া প্রতিনিধি ঃ
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের ঈদগাহের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় পাল্টা ঘটনা ঘটতে পারে এমনটায় আশংঙ্কা করছে এলাকাবাসী। আইন প্রয়োগকারী সকল সংস্থার সদস্যরা রয়েছে সজাগ।
সূত্র থেকে জানা যায়, গতকাল বিকালে দেয়াড়ার কতিপয় বিএনপি নেতা স্থানীয় পানিগাতী গ্রামের কতিপয় নেতা কর্মীদের সাথে নিয়ে ঈদগাহের কমিটি গঠন করতে যায়। এ কমিটি গঠন নিয়ে স্থানীয় জামায়াত নেতা-কর্মীসহ গ্রামবাসীর মধ্যে তর্কযুদ্ধের একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া লেগে যায়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উভয় গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দিঘলিয়া থানা পুলিশসহ আইন প্রয়োগকারী সকল সংস্থার সদস্যরা ঘটনার পর থেকে সজাগ দৃষ্টি রাখছেন এমনটাই জানা গেছে।



