খুবির ভিসির নিকট স্মারক লিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পি সি রায়ের স্মৃতি রক্ষা ও গবেষণার জন্য গঠিত সংগঠন “স্যার পি সি রায় স্মৃতি সংসদের” পক্ষ থেকে বৃহস্পতিবার, সকাল ১০টায় ভাইস চ্যান্সেলর, খুলনা বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞানী স্যার পি সি রায়ের নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের নামকরণ পুনর্বিবেচনা করা, ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস (কৃষি কলেজ) কে জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে নামকরণের আহ্বান করা। স্যার পি. সি. রায় স্মৃতি সংসদের নের্তৃবৃন্দের পক্ষ থেকে প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে শুভেচ্ছা জানান। স্যার পিসি রায় স্মৃতি সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক স্যার পি. সি. রায়ের সংক্ষিপ্ত জীবনীসহ স্মারকলিপির ০২টি দাবি ভিসি মহোদয়ের নিকট উপস্থাপন করেন। স্মারকলিপিতে উল্লেখিত দাবীর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে উপস্থিত সকলকে ভিসি মহোদয় অবগত করেন। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যার পি. সি. রায় স্মৃতি সংসদের সভাপতি ডা. মুহাম্মাদ কওসার আলী গাজী, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর অশোক কুমার ঘোষ, সহ সভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, কৃষিবিদ ড. জি.এম.এ গফুর, অধ্যক্ষ এ.কে.এম গোলাম আযম, অধ্যাপক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।



