সাতটি অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

# ফুলতলায় ভ্রমামান আদালতের অভিযান #
স্টাফ রিপোর্টার ঃ ফুলতলা উপজেলায় ভ্রমামান আদালতের অভিযানে অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফুলতলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে ফুলতলা উপজেলার সাতটি অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন কৃত ইটভাটা গুলি হল সুপার ব্রিকস, নিউ সুপার ব্রিক্সস, হোসেইন ব্রিক্সস, বেস্ট ব্রিকস, স্টোন ব্রিকস, খানজাহান আলী ব্রিকস, এবং ইউনাইটেড ব্রিকস। নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন আগামী ৭ মার্চের মধ্যে সকল অবৈধ ইটভাটা বন্ধের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে আজ ফুলতলা উপজেলার সাতটি অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওজোপাটিক’র আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরকারি কাজে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের সহযোগিতা করেছে।



