স্থানীয় সংবাদ

দীর্ঘ বছর ধরে অনিয়ম দূর্নীতিতে আলোচিত বাগেরহাটের যুব উন্নয়ন অধিদপ্তরে দুদকের অভিযান

বাগেরহাট প্রতিনিধি ঃ প্রশিক্ষনার্থী দেখিয়ে ভুয়া মাষ্টাররোল করা, কতিপয় লোকাল এনজিওদের সাথে আতাত করে সরকারী অনুদানের কমিশন আদায়, বেতন-ভাতা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে অবশেষে অভিয়ান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলের দিকে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় অবস্থিত যুব প্রশিক্ষন কেন্দ্র ও অধিদপ্তরের জেলা কার্যালয়ে এ অভিযান চালানো হয়। দুদক, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে প্রায় ৪ ঘন্টা ধরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে, বেশকিছু অনিয়মের প্রমান পেয়েছেন দুদক টিম। এর মধ্যে প্রশিক্ষনার্থীদের দেওয়া ভাতা আত্মসাত। অনেক প্রশিক্ষনার্থী জানিয়েছেন, তারা নির্ধারিত ভাতার থেকে কম পেয়েছেন। প্রশিক্ষকদেরকেও নির্ধারিত ভাতার থেকে কম দেওয়া হয় বলে প্রমান পাওয়া গেছে। এখানে ড্রাইভিং কোর্স চালুর জন্য যে গাড়ি ব্যবহার করা হয়, সেই গাড়ির অটোমিটার নেই। এক লিটার তেলে দুই কিলোমিটার গাড়ি চালানো হয়েছে, লগ বইতে এমনটি উল্লেখ করা হয়েছে। এছাড়া গাড়ি চালনার লগ বইতে নানা অসঙ্গতি রয়েছে। এসবের পাশাপাশি, মেশিন ও মালামাল ক্রয়ের ক্ষেত্রেও দূর্নীতির প্রমান পাওয়া গেছে। একটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ক্রয় করা হয়েছে। যার দাম দেখানো হয়েছে দুই লক্ষ টাকা। কিন্তু এর দাম মাত্র এক লক্ষ টাকা। এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য-প্রমান পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান। অভিযানশেষে তিনি সংবাদ কর্মীদের বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। আমরা প্রশিক্ষার্থী ও প্রশিক্ষকদের ভাতা আত্মসাতের প্রমান পেয়েছি। ড্রাইভিং কোর্সের গাড়ি ব্যবহার, তেল ও মেশিনারিজ ক্রয়ে অনিয়মের প্রমান পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য ও কাগজপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা। অভিযানের সময়, যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন। যদিও তিনি দাবি করেছেন সবকিছু নিয়ম মেনে হয়। তবে লোকাল এনজিওদের অনুকুলে সরকারী অনুদান প্রদানে কমিশন আদান প্রদানের কাজটি যুব-উন্নয়নের উপজেলা কার্যালয় থেকে হয় বলে প্রচার রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button