তিন ফসলীয় কৃষি জমিতে বালু ফেলে ভরাট করার প্রতিবাদে সংহতি সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ তিন ফসলীয় কৃষি জমিতে বালু ফেলে ভরাট করার প্রতিবাদে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে দাকোপ বানিশান্তা আমতলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন টিআইবি সনাক খুলনার সভাপতি অধ্যাপিকা রমা রহমান, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহামন মুকুল, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য এড, জাহাঙ্গীর সিদ্দিকী, লবণ পানি প্রতিরোধ কমিটির আহবায়ক গৌরাঙ্গ প্রসাদ রায়, সুন্দরবন রক্ষায় সমন্বয়কারী নুর আলম শেখ, কৃষি শিল্প পাট সুরক্ষা কমিটির সদস্য মতিয়ার রহমান, বেলার নেটওয়ার্ক সদস্য শরিফুল ইসলাম সেলিম, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রী, উন্নয়ন কর্মী কৃষ্ণপদ মন্ডল, বিএনপি নেত্রী কৌশোলী রায়, কল্পনা মিস্ত্রী, এনায়েত শরীফসহ শতাধিক এলাকাবাসী। বক্তারা বলেন, কৃষি জমি বালু ফেলে ভরাট করলে তারা বেকার হয়ে পড়বে। বিগত সরকারের আমলে তারা চেষ্টা করে ব্যর্থ হয়। বর্তমান সরকারের আমলে আবারো তারা বালু ফেলে কৃষি জমি ভরাট করার চেষ্টা করছে। অবিলম্বে এ কার্যক্রম বন্ধ না করলে কৃষকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।



