স্থানীয় সংবাদ

বাগেরহাটে দুর্বার নারী সংগঠনের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ “আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়’ এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটে আন্তজার্তিক নারী দিবস- ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাট করেন, দুর্বার নারী নেটওয়ার্কের সদস্য মহিলা সমিতির প্রধান এ্যাডভোকেট আফরোজ খাতুন। ঘোষনাপত্রে নারী, কন্যা শিশু, আদিবাসী, প্রতিবন্ধি, ধর্মীয় সংখ্যালঘু ও লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির বিরুদ্ধে জাতিগত সাস্প্রদায়িক ও গণসহিংসতা বন্ধ এবং মৌলবাদীও উগ্রবাদি সাংস্কৃতির বিস্তাররোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া সহ ১১ দফা দাবী নিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাটেও সংবাদ সম্মেলন করা হয়। এ সংবাদ সম্মেলনে দুর্বার নারী নেটওয়ার্কের খূলনা অঞ্চল প্রধান আম্বিয়া খাতুনসহ নারী সংগঠক ঝিমি মন্ডল, মমতা রানী সেন, মোনালিসা আক্তার ঝুমুর ও ফারজান আক্তার উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button