স্থানীয় সংবাদ

মাগুরায় শিশু ধর্ষনের প্রতিবাদে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে এবং অবিলম্বে ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে খুলনায় শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে খুলনার শিববাড়িমোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। খুলনা মহানগর ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তৃতা করেন হামিম রাহাদ, রুমি রহমান, সিরাজুল ইসলাম ইমন, শেখ জিহাদ প্রমূখ। বক্তারা বলেন, দেশে ধর্ষনের সর্বোচ্চ শাস্তির বিধান থাকার পরও আজ পর্যন্ত কোন ধর্ষক সর্বোচ্চ শাস্তি পেয়েছে এমন কোন নজির নেই। অবিলম্বে মাগুরায় এই শিশু ধর্ষনকারীকে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button