বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রবাহ ডেস্ক
অধিকার, সমতা, ক্ষমতায়ন “নারী ও কন্যার উন্নয়ন” এ শ্লোগানকে সামনে নিয়ে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ফুলতলা
দিবসটি উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে শনিবার বেলা ১১টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলা, এস.আই হারুন অর রশিদ প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাতক্ষীরা
দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুল নাহারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, নির্বাহি ম্যাজিস্ট্রেট আরিফিন সিদ্দিকী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হারুন বিন হানিফ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। এ সময় আরো বক্তব্য রাখেন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জননী ও সফল অনন্যা নারী মমতাজ খাতুন মিরা, অর্থনৈতিক ভাবে সফল প্রিয়াঙ্কা বিশ্বাস, দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী স্বপ্না পারভীন, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর যুব সংগঠক গ্লোরিয়া শ্রেয়া সরদার, জাফর সিদ্দিকী, প্রতিবন্ধী আবুল কালাম আজাদ প্রমুখ।
নারী দিবসের অলোচনা সভায় সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠন সংস্থাসহ বিভিন্ন কাজে সফল নারীরা অংগ্রহণ করেন।
বাগেরহাট
দিবসটি উপলক্ষে বাগেরহাট এলজিইডি প্রাঙ্গনে শনিবার সকালে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে প্রকল্পের নিয়োগ পাওয়া নারীদের সমন্বয়ে বর্নাঢ্য র্যালী শেষে নারী দিবসের বিষয় নিয়ে আলোচনা করেন বাগেরহাট এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, সহকারী প্রকৌশলী নীতিশ চন্দ্র গাইন, মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় অংশ নিয়ে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বিধবা মাজেদা বেগম বলেন, এলজিইডির মাধ্যমে এ কর্মসংস্থানের সুযোগ পেয়ে আমি আমার ৩ মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছি। প্রকল্প কাজের মেয়াদ পর্যন্ত বেতনের একটি অংশের টাকা নিচ্ছি এবং বাকীটা প্রকল্পে জমা রাখছি ভবিষ্যত আর্থিক নিরাপত্তার জন্য। বাগেরহাট জেলা শহরতলীর খ্রীস্টান পল্লীতে অস্থায়ী বসবাসকারী আশা খাতুন বলেন ২ ছেলেসহ আমাকে রেখে আমার স্বামী পালিয়ে গেছে। এরপর এলজিইডির সড়ক রক্ষনাাবেক্ষনের প্রকল্পের কাজ নিয়ে আমি ২ সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছি, তাদের মানুষ করার চেষ্টা করছি। নারী দিবসের এ র্যালীতে এসে অনুরুপ কথা বলেন সাধনা রানী বিশ^াস, সোনাই সরদার, রোকেয়া বেগম ও আরতি রানী। প্রসঙ্গতঃ এলজিইডির আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসুচীতে বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নে ৩ মেয়াদে ১৫ বছর যাবত ৭৫০ জন দুঃস্থ নারী কাজ করে স্বাবলম্বি হয়েছেন।
নড়াইল
দিবসটি পালন উপলক্ষে শনিবার নড়াইল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে দিবসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার এর সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি),নড়াইল এর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুল আবছার , নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আর মামুন সিদ্দিকী , সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন।
মণিরামপুর
দিবসটি উপলক্ষে মনিরামপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এর পর বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল, ছাত্র প্রতিনিধি তাসনিম হাসান বর্ষা প্রমুখ।



