নড়াইলে একাধিক বোমা বিস্ফোরণ : আহত ৩

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল সদর উপজেলা সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা বাজার বাসস্ট্যান্ডের সামনে রাত ৯টায় অতর্কিত বোমা হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, গোবরা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি কর্মী মো নিউটন গাজী (৩৯), সিঙ্গাশোলপুর ইউনিয়নের বিএনপি সহ সভাপতি ও সদর থানা বিএনপি সদস্য বাবু মোল্যা (৫৫), বিএনপি কর্মী ওয়াজেদ আলী তিতু ( ৪০)।
এদের মধ্যে ২জন নড়াইল সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, এদের মধ্যে একজন কে কর্তব্যরত ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা : মো আনিসুল রহমান, অজেদ আলী তিতু গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রিফাট করা হয় বলে জানান। আহত নিউটন গাজী কাছে জানতে চাইলে তিনি বলেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক উজ্জ্বল শেখের বাহিনী নিয়ে অতর্কিত বোমা হামলা চালায়। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে বলে আসছে আমাকে বোম মেরে উড়ায় দিবে বিভিন্ন মাধ্যমে জানতে পারি। আওয়ামী সন্ত্রাসী বাহিনী পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের কে টার্গেট করে এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর হসপিটালের কর্তব্যরত ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা : মো আনিসুল রহমান বলেন প্রাথমিকভাবে আমরা ধরনা করছি এ সকল রুগী বোমা হামলায় আহত হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ এস আই সুজাদের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘটনা স্থানে গিয়ে জানতে পেরেছি বোমা হায়লায় ৩ জন আহত হয়েছে, এখন পর্যন্ত কোন মামলা হয়নি।



