খুলনায় উপ-সচিব নুরুল করিমের বিরুদ্ধে অপহরণসহ হত্যা প্রচেষ্টা মামলা

স্টাফ রিপোর্টার: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়ার বিরুদ্ধে খুলনায় অপহরন ও একটি হত্যা প্রচেষ্ট মামলা দায়ের হয়েছে। মামলা দুটি তদন্ত করছে সিআইডি ও পিবিআই। এর আগে গেল ১৯ শে নভেম্বর নুরুল করিমকে জন নিরাপত্তা বিভাগ থেকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি এই উপ-সচিব নুরুল হকের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান এবং আইন ও বিচার বিভাগের উপদেষ্টার নিকট বিভিন্ন অভিযোগ জানানো হয়েছে।
জানা যায়, নগরীর খালিশপুরের বাসিন্দা জান্নাতে খাতুন বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম মহোদয়ের আদালতে জীবনের হুমকি ও জানমালের ক্ষতি করার জন্য অপহরণ জনিত অপরাধের জন্য মামলা দায়ের করেন। মামলায় দশ জনকে আসামি করা হয়। যার এক নম্বর আসামি উপ-সচিব নুরুল করিম ভূঁইয়া। মামলাটি বর্তমানে খুলনার সিআইডি তদন্ত করছে। এদিকে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলি আদালত খুলনা থানায় আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে একটি হত্যা প্রচেষ্টা মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়। তার মধ্যে এক নম্বর আসামি নুরুল করিম ভূইয়া। মামলাটি তদন্ত করছে পিবিআই।
এছাড়া গত ৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনারের প্রধান কার্যালয়ের চেয়ারম্যান বরাবর ঢাকা দোহারের সেখ আহসান আলী লিখিত অভিযোগে দুর্নীতির হাত থেকে দেশের জনগণ ও সম্পদ রক্ষায় এবং দেশের সম্পদ বাইরে পাচার প্রতিরোধ প্রসঙ্গে নুরুল করিম বইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর আগে নুরুল করিম ভূইয়া ও তার স্ত্রী বিরুদ্ধে আইন ও বিচার বিভাগের উপদেষ্টার নিকট সরকারি ক্ষমতার অপব্যবহার করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রসঙ্গে লিখিত অভিযোগ করেন তাদেরই নিকট আত্মীয়। খুলনার সিআইডির কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, মামলাটির বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় ঢাকার মোহাম্মদপুর পর্যন্ত তথ্য নেয়া হচ্ছে। মামলায় উপসচিবের সম্পৃক্তর বিষয়টি কে জড়িত আছে বিষয়টি এখন নিশ্চিত পাওয়া যায়নি।
খুলনা পিবিআই কর্মকর্তা এস আই নিজামুদ্দিন জানান, মামলাটি তদন্তনাধিন আছে। এখনো তেমন কোন আপডেট নেই।



