দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি : খুলনা নগরীর দৌলতপুরস্থ মনা সুপার শপ সংলগ্নে রবিবার ( ৯ মার্চ) বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষে ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগীতায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়। দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন সরদার রতনের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সা: সম্পাদক শেখ ইমাম হোসেন, নগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ, নগর জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম (বাচ্চু), নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতসসির আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন ১নং যুগ্ম-আহবায়ক এম এম সফি, ২নং যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান রনি, ৩নং যুগ্ম-আহবায়ক কাওসার আলী, যুগ্ম-আহবায়ক বাবুল শেখ, ১নং ওয়ার্ড সদস্য সচিব বাহারুল ইসলাম, ১নং যুগ্ম-আহবায়ক খলিলুর রহমান, ২নং যুগ্ম-আহবায়ক মোঃ শাহাজাহান বাদশা, ৩নং ওয়ার্ড আহবায়ক মোঃ নয়ন শেখ, সদস্য সচিব তুহিন শেখ, ৪নং ওয়ার্ড আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আরমান হোসেন, ৫নং ওয়ার্ড সদস্য সচিব বিপ্লব কুমার দে, থানার সদস্য নজরুল ইসলাম বাচ্চু, ৬নং ওয়ার্ড আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শেখর কুমার দে , আড়ংঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক সরদার, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান, সুমন খান, জনি শিকদার, মোহাম্মদ আলী, মোঃ সেলিমসহ যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।



