স্থানীয় সংবাদ

হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার বয়রাস্থ হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আজ (রবিবার) সন্ধ্যায় বয়রা বায়তুন নাজাত জামে মসজিদ (লকিবউদ্দিন ওয়াকফ এস্টেট) এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার। হাজী কল্যাণ সোসাইটি’র সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা (হাব) এর প্রতিনিধি কাজী মোঃ আবুল কালাম সামসুদ্দিন। অনুষ্ঠানে সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সদস্য আবু সিদ্দিকুর রহমান, আবুল বাশার, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ সালমান, মুফতি ইলিয়াস জাহানাবাদী, শেখ আবুল কালাম, হাফেজ মোঃ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, রমজান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এ মাস সকল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। রমজান ও ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button