স্থানীয় সংবাদ

ধর্ষণের বিচারের দাবিতে আজ খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি ঃ দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে আগামীকাল (১১ মার্চ) মঙ্গলবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামীকাল দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল, নেতৃত্ব দিবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ, উক্ত মিছিলে খুলনার সর্বস্তরের জনগণ কে উপস্থিত হওয়ার আহ্বান জানান নগর ও জেলার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button