স্থানীয় সংবাদ

শহীদ মুক্তিযোদ্ধা হত্যাবার্ষিকীতে সিপিবি খুলনা জেলা কমিটির স্মরণসভা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ মহাকুমা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড ওলিউর রহমান লেবু, কমিউনিস্ট নেতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ৭৩’এর জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১০ (কোটলীপাড়া) আসনের প্রার্থী কমরেড কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণু পদ কর্মকার, রাম প্রসাদ চক্রবর্তী মানিককে ১৯৭৩ সালের ১০ মার্চ হত্যা করা হয়। সংসদ নির্বাচনে কমলেশ বেদজ্ঞকে জোর করে হারিয়ে দেওয়া হয়। নির্বাচন পরবর্তীতে কমিউনিস্ট পার্টি-ন্যাপের উদ্যোগে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কোটালীপাড়ায় সমাবেশ শেষ করে গোপালগঞ্জ দিকে যাওয়ার পথে টুপুরিয়া নামক স্থানে আওয়ামী হেমায়েত সন্ত্রাসী নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলার উদ্যোগে দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এই চার বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সভাপতিত্বে চার জন বীর মুক্তিযোদ্ধার জীবন ও কর্ম নিয়ে লেখা পাঠ করেন খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী। আলোচনায় অংশ নেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, মহানগর সাবেক সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড তরুণ সরকার, কমরেড জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ৫২ বছরে এই চার মুক্তিযোদ্ধা হত্যার বিচার হয়নি। হত্যাকারীরা বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকে বিচার কাজ বিলম্বিত করেছে। হত্যার প্রধান আসামী হেমায়েত যখন যারা ক্ষমতায় এসেছে সেই দলের নেতা হয়েছে। ফলে বিচারের বাণী নিরবে কেঁদেছে। নেতৃবৃন্দ স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবী জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button