স্থানীয় সংবাদ

ব্লাকমেইল করে বছর ব্যাপী ধর্ষণের অভিযোগে তেরখাদায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার তেরখাদায় ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ মার্চ দিবাগত রাতে ধর্ষককে গ্রেপ্তার করে মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ মফিজ শেখের বিরুদ্ধে। সে তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে। এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে গত এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখাইয়া প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে । সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বসত বাড়ির শয়নকক্ষে ঢুকে শারিরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনী আবারও জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাতে তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button